বহুতল ভবন নির্মাণ
মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় নকশা উপেক্ষার বহুতল ভবন নির্মাণ, ঝুঁকিতে জননিরাপত্তা
রাজধানীর মহাখালীয়ের ওয়্যারলেস গেইট এলাকার ৫/সি নম্বর সড়কে একটি নির্মাণাধীন বহুতল ভবন জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, জ-১৫২ নম্বর হোল্ডিংয়ে লতিফ হোসেনের মালিকানাধীন ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নির্মাণ করা হচ্ছে।